ভোলায় ডিবির অভিযানে ২শ’ পিস ইয়াবা ও ১শ’ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা প্রতিনিধি: অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার সার্বিক তত্ত্বাবধানে ১৫ জুলাই সাড়ে ৯টায় এসআই মোঃ আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্স মাদক অভিযান পরিচালনা করেন। তারা ভোলা সদর মডেল থানাধীন পৌর ৬নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়া থেকে মাদক ব্যবসায়ী সৌরব সাহা ওরফে দুলুকে (৩১) অবৈধ মাদকদ্রব্য ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।

সৌরব সাহার পিতার নাম কার্তৃক সাহা। তার বাড়ি ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডে অবস্থিত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ইয়াবা ও গাজা উদ্ধার ঘটনায় মাদক মামলা হয়েছে।
শীর্ষবাণী/এএ