
মোঃ অহিদুর রহমান, মনপুরা (ভোলা): ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় ৬ জনের শরীরে মহমারি করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তবে তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ নেই এবং তারা ভালো আছেন। বর্তমানে তারা হোমকোয়ারেন্টাইনে আছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, কোভিড রেপিডএন্টিজম টেস্ট করে মোঃ রফিক(২৬), মোঃ নজরুল ইসলাম(৫৭), মোঃ আজাদ(৩৪), বিবি খাদিজা (২৬), অনিল চন্দ্র দাস (৫৫) ও মোঃ শামসুউদ্দিন (৩৫) করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
মনপুরা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রেজওয়ানুর আলম জানান, ৩৮ জনের কোভিড টেস্ট করা হয়েছে। এদের মধ্যে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে তাদের কোনউপসর্গ নেই। ডা. মোঃ রেজওয়ানুর আলম আরও জানান, শনাক্ত হওয়াদের বাড়ীতে চিকিৎসা দেওয়া হবে। হাসপাতালে সিনোভাভ্যাকসিন রয়েছে। রেজিস্টেশন করে আসলে ভ্যাকসিন দেওয়া হবে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।
শীর্ষবাণী/এনএন















