কঠোর লকডাউনের সিদ্ধান্ত পরিবর্তন

করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের ‘কঠোর লকাডাউন’ ঘোষণার একদিন পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার। শনিবার সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে আগামী ১ জুলাই সারা দেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সরকার ঘোষিত এই সর্বাত্মক লকডাউন আগামী এক সপ্তাহ থাকবে।