মামলার ঘটনাস্থল পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি ভোলায়

শীর্ষবাণী,চরফ্যাশন অফিসঃ বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ বরিশালের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এস এম আক্তারুজ্জামান এর ২৪ জুন বৃহস্পতিবার ভোলা জেলায় আগমন উপলক্ষে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

একই দিনে ডিআইজি গত ২১ জুন অনুষ্ঠিত প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ এর শশীভূষন থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর ৫নং কেন্দ্রে সংগঠিত হত্যাকান্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন কালে ডিআইজি নিহত পরিবারের সাথে কথা বলেন এবং এজাহারভুক্ত আসামীদের দ্রুত গ্রেফতার পুর্বক সুষ্ঠু বিচারের আওতায় আনার আশ্বাস প্রদান করেন।

এ সক্রান্তে শশীভুষন থানার মামলা নং-১০,তারিখ- ২১/০৬/২০২১ খ্রিঃ, ধারাঃ ৩০২/৩৪ দঃ বিঃ রুজু করা হয়, এজাহারভুক্ত ১নং আসামীকে গ্রেফতার পুর্বক আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ডিআইজি তদন্তকারী অফিসারকে দ্রুত আসামী গ্রেফতার পূর্বক আদলেতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পরিদশর্নকালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন আল ফারুক (সদর সার্কেল)ভোলা, বরিশাল রেঞ্জ অফিস বরিশালের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ, চরফ্যাসন, শশীভুষন, দক্ষিন আইচা, দুলারহাট থানার অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যয়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।