অধ্যাপক আ‌জিজুর রহমান শিক্ষা প‌রিদর্শক প‌দে বদলী

ফেনী প্রতিনিধিঃ মহিপাল সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আজিজুর রহমান শিক্ষা মন্ত্রনালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর , ঢাকাতে শিক্ষা পরিদর্শক পদে পদায়ন পেয়েছেন । ইংরেজি সাহিত্যের এই জন‌প্রিয় শিক্ষক এর পূর্বে ফেনী সরকারি কলেজ,সরকারি জিয়া মহিলা কলেজ, সোনাগাজী সরকারি কলেজে সুনামের সাথে অধ্যাপনা করেছেন।

একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ফেনী জেলা শাখার তিনবার সাধারণ সম্পাদক ছিলেন । বাঙ্গালি সংস্কৃতির প্রতি গভীর আবেগী একজন সংগঠক হিসেবে ১৯৯৯ সালে তিনিই প্রথম ফেনীতে বসন্ত উৎসব চালু করেন । সরকারি ভাবে পহেলা বৈশাখ পালনের পূর্বে তি‌নি ২০০৩ সাল থেকে প্রতি বছরই শিক্ষার্থীদের সাথে নিয়ে সরকারি জিয়া মহিলা কলেজে পহেলা বৈশাখের আড়ম্বর আয়োজন করেছেন । তিনি ১৮তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরাম, চট্টগ্রাম বিভাগীয় কমিটির বর্তমান সাধারণ সম্পাদক ।

জেলা প্রশাসকগ‌নের সার্বিক সহায়তা ও সাধারণ সম্পাদক হিসেবে তার অক্লান্ত পরিশ্রমে ফেনী অফিসার্স ক্লাব আজ বাংলাদেশের একটি অন্যতম সুন্দর অফিসার্স ক্লাব। ব্রাহ্মণবাড়িয়া জেলার আঞ্চলিক ভাষার একজন কবি হিসেবে তিনি বিশেষভাবে সমাদৃত ।ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন সহযোগী অধ্যাপক শামীম আক্তার (বর্তমান সহযোগী অধ্যাপক,ব্যবস্থাপনা বিভাগ,ঢাকা কলেজ)তার সহ-ধর্মিনী।

সময়াভাবে ও করোনা জনিত কারণে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রিয় ছাত্র-ছাত্রী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের সাথে দেখা করে যেতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন ।তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।