স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের সংবাদ সম্মেলন

মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পুনরুজ্জীবিত করার জন্য আগামী বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবীতে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ আয়ােজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গত ২০২০-২০২১ অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ ছিল ২৪ হাজার ৯৪০ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩৩ হাজার ১১৭ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা খাতে বরাদ্দ ছিল মাত্র ৮ হাজার ৩৪৪ কোটি টাকা। যা মােট বাজেটের ১১ দশমিক ৬১ শতাংশ। যেখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ৩৩ হাজার ১১৭ কোটি টাকা বরাদ্দ ছিল সেখানে কারিগরি ও মাদরাসায় ২টি বিভাগে বরাদ্দ ছিল মাত্র ৮ হাজার ৩৪৪ কোটি টাকা।

আসন্ন বাজেটে ডাটাবেইজ ভুক্ত ৭৪৫৩টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির জন্য প্রয়ােজনীয় অর্থ বরাদ্দ রাখার দাবী জানানো হয় ।

মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে মােট আয়ের ২০ শতাংঅর্থ বরাদ্দ রাখার দাবি জানাচ্ছি।

দাবীসমূহঃ

১। মুজিব শতবর্ষকে স্বরনীয় করে রাখতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে ।

২। ডাটা বেইজ ভুক্ত ৭৪৫৩টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির জন্য আসন্ন বাজেটে প্রয়ােজনীয় অর্থ বরাদ্দ রাখতে

৩। আর্থিক কারনে ঝড়েপরা রােদ করতে অতিদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য বিশেষ ভিত্তিসহ প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষার্থীদের দুপুরের খাবার এবং পােশাকের জন্য অর্থ প্রদান করতে হবে।

৪। প্রাইমারি স্কুলের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ভৌত অবকাঠামাে উন্নয়নের ব্যবস্থা করতে হবে ।

৫। মাদ্রাসা শিক্ষা বাের্ড কর্তৃক পাঠদান অনুমতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কোড নাম্বার প্রদান সহ স্থায়ী রেজিষ্টেশন প্রদান করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি এস এম জয়নাল আবেদীন জেহাদী, সংগঠনের মহাসচিব তাজুল ইসলাম ফরাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাধীনতা মাদরাসা

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ নজরল ইসলাম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলাওয়াত হােসেন খান, স্বাধীনতা শিক্ষক পরিষদের যুগা সম্পাদক অধ্যক্ষ সাইদুর রহমান পান্না, মাদরাসা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওঃ আব্দুস শাকুর উপস্থিত ছিলেন- সাইয়েদুর রহমান, আনিছুল হক, সামছুল হুদা, মােঃ আমিনুল ইসলাম নুরী, মােঃ হাবিবুর রহমান, মোঃ আনােয়ার হােসেন, মােঃ আব্দুস সামাদ, মােঃ আনিছুর রহমান, সাইদুর রহমান, মাজেদুল ইসলাম টুটুল প্রমুখ।