ভোলার পশ্চিম চরকালী থেকে ৫টি গাজা গাছ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা প্রতিনিধিঃ  ভোলা জেলা গোয়েন্দা৷ শাখার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে ১জুন ৯টা ১০মিনিটে এস আই রিপন মুড়ি ও সংগীয় অফিসার ফোর্স মাদক অভিযান পরিচালনা করে।তারা ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউপি’র পশ্চিম চরকালি ৩নং ওয়ার্ড হইতে মোঃ জাহাঙ্গীর হোসেন (৫৫)নামক এক মাদক ব্যবসায়ীকে ৫টি গাজা গাছ সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেনের পিতা মৃত হাসান আলী।তার বাড়ি ভোলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী ৩ নং ওয়ার্ডে। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
শীর্ষবাণী/এন