
মাইন উদ্দিন জমাদার: ভোলার চরফ্যাশনের চর নলুয়া গ্রামের শিকারি চক্রের কবল থেকে জবাই করা একটি হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার ২৭মে রাত পৌনে ১২ টায় এ হরিণ উদ্ধার করেছেন। তবে শিকারি চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।
চরমানিকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির উদ্দিন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড উপজেলার নজরুল নগর ইউনিয়নের চরনলুয়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে জবাই করা একটি হরিণ উদ্ধার করা হয়। হরিণটির ওজন ৪২ কেজি। উদ্ধার হওয়া জবাইকৃত হরিণটি চরমানিকা ফরেস্ট অফিসের বিট কর্মকর্তা আবুল কাশেমের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরেস্ট অফিস শুক্রবার ২৮মে জবাইকৃত হরিণটি আদালতে সোপর্দ করে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিবেন।
শীর্ষবাণী/এন















