
ঢাকা অফিসঃ বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন কর্তৃক EFT এর বিষয়ে অপব্যাখ্যা করে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার অপচেষ্টার প্রতিবাদে স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২৬মে রোজ বুধবার রাত ৯টায় জুম মিটিং অনুষ্ঠিত হবে।
উক্ত জুম মিটিং এ প্রধান অতিথি হিসাবে সংযুক্ত হবেন স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ)এর সাধারন সম্পাদক, জাতীয় শিক্ষক নেতা, মাননীয় প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আস্থাভাজন, শিক্ষক কর্মচারী
কল্যান ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
প্রধান আলোচক হিসাবে সংযুক্ত হবেন স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ(স্বাশিপ)এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।বিশেষ আলোচক হিসাবে সংযুক্ত হবেন স্বামাশিপ এর সমন্বয়ক অধ্যক্ষ মোঃ তেলাওয়াত হোসেন।
উক্ত জুম মিটিং এ সভাপতিত্ব করবেন স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওঃ আবু নাঈম মোঃ মুস্তাফিজুর রহমান। জুম মিটিং সঞ্চালনা করবেন স্বামাশিপ এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুস শুকুর মোল্লা।
শীর্ষবাণী/এন















