
কাজী জামাল,দৌলতখান: দৈনিক প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্থা ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে দৌলতখান রিপোটার্স ইউনিটির উদ্যোগে আজ ১৯মে সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দোষীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন রিপোটার্স ইউনিটির সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি মীর গিয়াস, সেক্রেটারি কাজী জামাল প্রমুখ।এসময় রিপোটার্স ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শীর্ষবাণী/এন















