
আহাসান টিটু: শারীরিক প্রতিবন্ধী আকলিমা আক্তারকে চাকুরী দিলেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্জ ছানোয়ার হোসেন ছানু।
হামাগুড়ি দিয়ে কষ্ট করে জামালপুর পৌরসভার দোতলায় মেয়রের কার্যালয়ে আসেন শারিরীক প্রতিবন্ধী আকলিমা আক্তার।
এসে মেয়রকে আকলিমা জানান, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছি, সেই সাথে ভালো রেজাল্টও করেছি। কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছি।
আমি কি পরিবারের বোঝা হয়েই থাকবো আজীবন..?
হামাগুড়ি দিয়ে অফিসের সিঁড়ি বেয়ে উঠেও চাকরি করতে পারবো। আমাকে একটা চাকরি দেন। আমি বাঁচতে চাই। পরিবারের হাল ধরতে চাই।
জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু আকলিমার কথা শুনে সাথে সাথেই জামালপুর পৌরসভায় কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি দেন ও যোগদান করার প্রক্রিয়া দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আকলিমা এখন চাকরি করছেন জামালপুর পৌরসভায় কম্পিউটার অপারেটর পদে।
প্রতিবন্ধী আকলিমা আক্তারকে চাকুরী দেয়ায় মেয়র আলহাজ্জ ছানোয়ার হোসেন ছানুকে ধন্যবাদ।
শীর্ষবাণী/এন















