করোনায় আর ৩৩জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ১ হাজার ২০৩

ঢাকা অফিস : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫ জনে।

এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ২০৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৬ হাজার ২৩০ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস