১২ মে’র আগেই চীনের টিকা দেশে আসবে, বাংলাদেশকে জানিয়েছে চীন: পররাষ্ট্রমন্ত্রী

চীনের তৈরি করোনা ভাইরাসের টিকা ১২ মে’র আগেই দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

গত ২৯ এপ্রিল চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনা ভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বাংলাদেশ সরকার।

সিনোফার্মের তৈরি করোনা ভাইরাসের টিকার আনুষ্ঠানিক নাম বিবিআইবিপি-সিওরভি (BBIBP-CorV)। এ টিকাও ২৮ দিনের ব্যবধানে দুই ডোজ করে নিতে হয়। পরীক্ষামূলক প্রয়োগে এ টিকা ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে বলে উৎপাদনকারীদের দাবি।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ সংকটে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতার মধ্যে দ্রুত রাশিয়া ও চীনের টিকার অনুমোদন দেওয়া হয় দেশে।

শীর্ষবাণী/এন