চরফ্যাশন পৌর ৮নং ওয়ার্ডের বায়তুল মোকাররম জামে মসজিদের কমিটি গঠিত

শীর্ষবাণী ডেস্ক রিপোর্টঃ চরফ্যাশন পৌর ৮নং ওয়ার্ডের আহাদ আলী মাঝী বাড়ীর দরজার বায়তুল মোকাররম জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।গত শুক্রবার ১৬এপ্রিল মসজিদের মুসল্লীদের সর্বসন্মত সিদ্ধান্তে এ কমিটি ঘোষনা করা হয়। এই কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে- চরফ্যাশন কারামাতিয়া কামিল(এম,এ)মাদরাসার সহকারী অধ্যাপক মাওঃ মুহাম্মদ নূরুল আমিনকে।উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হচ্ছেন-মোঃ বসরত উল্যাহ মিয়া,মোঃ ফারুক আড়তদার ও মোঃ রুহুল আমিন মাস্টার।
মসজিদের মুতাওয়াল্লী মোঃ সোলায়মান,সভাপতি প্রধান শিক্ষক মোঃ আঃ হাই মাস্টার,সহ-সভাপতি কৃষিব্যাংক কর্মকর্তা মোঃ শামসুদ্দিন মিয়া ও প্রভাষক মোঃ নুরে আলম জিকু,সাধারন সম্পাদক মোঃ নিরব আড়তদার, যুগ্ম-সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন মাস্টার ও মোঃ সুমন দফাদার,কোষাধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন মাস্টার,সন্মানিত সদস্য ডাঃ জামাল হোসেন,মোঃ জহিরুল ইসলাম আড়তদার,মোঃ আঃ রহিম আড়তদার।

শীর্ষবাণী/এন