ভোলায় ৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা প্রতিনিধিঃ ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ’র(ওসি) তত্ত্বাবধানে ৮এপ্রিল বৃহস্পতিবার সোয়া ৪ ঘটিকার সময় এসআই মোঃ ফরিদ, এএসআই মাইনুল হাসান, এএসআই গুলজার হোসেন সঙ্গীয় ফোর্স ভোলার ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রে বিশেষ অভিযান পরিচালনা করে। তারা ভোলা সদর থানাধীন ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কালুপুর সাকিনস্থ ইলিশা চটের মাথা লঞ্চ ঘাটের বেরিবাঁধের উপর থেকে বাবুচি বাজার আদর্শ গ্রামের মোঃ ধন মিয়ার ছেলে মোঃ আজাদ মিয়া (৩০), মৃত আরব আলীর ছেলে মোঃ ইকবাল হোসেন (২৮) ও আমনগনডা চৌদ্দগ্রামের হিরন মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৬) কে ৬ (ছয়) কেজি মাদকদ্রব্য গাজা সহ গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।

শীর্ষবাণী/এন