হাতিয়া উপজেলায় অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর রোগ মুক্তি কামনায় দোয়া

শীর্ষবাণী,নোয়াখালী প্রতিনিধি: বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে ৩১ মার্চ বুধবার বাদ জোহর স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, কল্যাণ ট্রাস্টের সচিব ও জাতীয় শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর করোনা থেকে মুক্তির জন্য হাতিয়া উপজেলা স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন এদেশের সর্বস্তরের শিক্ষকদের সুখ দুঃখের সাথী,সকল শিক্ষকদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু তাঁর জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারির শুরু থেকেই দেশের জন্য,দেশের শিক্ষকদের জন্য কাজ করতে গিয়ে তিনি নিজেই আজ করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর স্ত্রীও করোনায় আকাশে হয়েছেন। আলোচনা সভা শেষে শিক্ষক বন্ধু অধ্যক্ষ মোঃ শাহজাহান কামাল সজু ও তাঁর স্ত্রীর করোনা মুক্তির জন্য দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শীর্ষবাণী/এন