
ঢাকা অফিস: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) রোববার বিকালে স্বাশিপের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর সাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন স্বাশিপ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। সভায় আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ তেলোয়াত হেসেন খান, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ আ ন ম শাহীন, হাবিবুর রহমান ও নারায়ণ চন্দ্র প্রমুখ।
আলোচনা সভায় অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু ৫২’র ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র্য মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে কাজ করার আহবান জানান। তিনি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করার দাবি জানান।
তিনি বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে তখন একটি অপশক্তি দেশে এবং বিদেশে বিভিন্ন অপতৎপরতা লিপ্ত হয়েছে তাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে ৫২’র ভাষা আন্দোলন সাহাদাত বরণকারী শহীদদের বিদেহী আত্বার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন স্বাশিপের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মাহবুবর রহমান।
শীর্ষবাণী/এনএ















