একুশ

কবি: বেবী আফরোজ

একুশ মানে তাজা রক্তে লিখা
বাংলা ভাষার মান,
একুশ মানে চেতনা আমার
স্বাধীনতার প্রাণ।

একুশ মানে লক্ষ্য নির্ভুল
গান কবিতার ডালি,
একুশ মানে ছিনিয়ে আনা,
মায়ের মুখের বুলি।

একুশ মানে শহীদ মিনার
প্রভাতফেরি, বিষাদগীতি,
একুশ মানে লোহিত রঙে
শোকের মাঝেই শক্তি।

একুশ হলো শুদ্ধ দৃষ্টি
নিঃশব্দের শব্দ মালা,
একুশ মানেই নতুন শপথ
স্বপ্নের দেশ, গড়ার পালা।