
ঢাকা অফিস: জেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান মানিক ২ জানুয়ারি দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাবেক ছাত্রনেতা ডাঃ মুজিবুর রহমান মানিক আমাদের সকলের প্রিয় মানুষ ছিলেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদক ও বেসরকারী শিক্ষক/কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
শীর্ষবাণী/এনএ















