বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নবগঠিত বঙ্গবন্ধু পরিষদের পুস্পস্তবক অর্পণ

শীর্ষবাণী, ঢাকা অফিস : ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ১ ফেব্রুয়ারি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নবগঠিত বঙ্গবন্ধু পরিষদ পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ পরিচালনা পরিষদের সদস্য ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, বঙ্গবন্ধু পরিষদ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. শামীম হোসেন খান, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খান সহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ। পরে সেখানে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের স্বরণে দোয়া ও মোনাজাত করা হয়।

পরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমিটির নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এস. মাহমুদ, উপ-পরিচালক ড. মো. রফিক আল মামুন, সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন ও ফাহাদ আহমদ মোমতাজী।

উল্লেখ্য গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস, এ, মালেক এই কমিটি অনুমোদন দেন।
শীর্ষবাণী/এনএ