
শীর্ষবানী ডেস্ক:,ঢাকা অফিস : শিক্ষা বিষয়ক সমসাময়িক প্রসঙ্গ বিষয়ে “শিক্ষা টিভি’র” নিয়মিত অনলাইন টকশো আজ ১ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। আনলাইন টকশো সঞ্চালনা করবেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব অধ্যক্ষ শাহাদাৎ হোসেন রানা। অধ্যক্ষ শাহজাহান আলম সাজু তার ফেইসবুক পেইজে জানান, অনলাইন টকশোতে কল্যাণ ট্রাস্টের বিধিবিধান, অবসর বোর্ড, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের গুরুত্ব, এমপিও, বদলি শিক্ষকদের ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তা সহ শিক্ষার সমসাময়িক নানাবিধ বিষয়ে আলোচনা করা হবে। উক্ত অনলাইন টকশো সকলকে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
শীর্ষবানী/এন















