চরফ্যাশন ও ভোলাসহ ৩১ পৌরসভায় ভোট ২৮ ফেব্রুয়ারি

সাবিহা ইসলাম, ঢাকা : ৫ম ধাপে ৩১টি পৌরসভা নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ ইসি সিনিয়র সচিব মো আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে, চতুর্থ ধাপে ৫৬টিতে পৌরসভায় ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। গত ৩ জানুয়ারি ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।

এর আগে, এর আগে প্রথম ধাপের তফসিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। সম্প্রতি দ্বিতীয় দফায় ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১৬ জানুয়ারি। এ নির্বাচনে ৬০টির মধ্যে ২৮টি পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ হয়। বাকি পৌরসভাগুলো ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

পৌরসভাগুলো হল-
লক্ষ্মীপুরের রায়পুর, চাপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জের হবিগঞ্জ, বগুড়ার বগুড়া, মানিকগঞ্জর সিঙ্গাইর, কিশোরগঞ্জের ভৈরব, ভোলার চরফ্যাসন, ভোলা, জামালপুরের ইসলামপুর, জামালপুর, মাদারজঞ্জ, দেয়ানগঞ্জ, চাদপুরের মতলব, রাজশাহীর দূর্গাপুর, চারঘাট, যশোরের কেশবপুর, যশোর, চট্টগ্রামের রাউজান, মীরসরাই, রাঙ্গুনিয়া, বারইয়ারহাট, চাঁদপুরের শাহরাস্তি, মাদারীপুরের শিবচর, মাদারীপুর, রংপুরের হারাগাছ, ব্রাক্ষ্মণবাড়িয়ার ব্রাক্ষ্মণবাড়িয়া, ঝিনাইদহের কালিগঞ্জ, মহেশপুর, জয়পুরহাটের জয়পুরহাট, ময়মনসিংহের নান্দাইল, গাজীপুরের কালিগঞ্জ।
শীর্ষবাণী/এএস