নীলিমা জ্যাকব কলেজের প্রতিষ্ঠাতা হিসাবে গভর্নিংবডির প্রথম সভায় এমপি জ্যাকব’র যোগদান

শীর্ষবাণী, চরফ্যাশন অফিস: চরফ্যাশনের দুলারহাট নীলিমা জ্যাকব কলেজের প্রতিষ্ঠাতা, চরফ্যাশন-মনপুরার উন্নয়ন ও অগ্রযাত্রার রূপকার জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি প্রতিষ্ঠাতা হিসেবে ৯ জানুয়ারি নব-নির্বাচিত গভর্নিংবডির প্রথম সভায় অংশগ্রহণ করেছেন। এতে কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবকগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সভায় তিনি কলেজের নতুন একাডেমিক ভবন, অডিটরিয়াম, এপ্রোচ রোডসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা করেন। উল্লেখ্য যে, ইতোমধ্যে একটি চারতলা একাডেমিক ভবন ও দ্বিতল বিজ্ঞান ভবন অনুমোদন করেন।
শীর্ষবাণী/এনএ