করোনায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১০০৭

শীর্ষবাণী ডেস্ক: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৭ জন রোগী শনাক্ত হয়েছেন।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৭১৮ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জনে।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

শীর্ষবাণী/এন