সরাইলের পানিশ্বর ও আজবপুর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু

ঢাকা অফিস: সরাইল উপজেলার ঐতিহ্যবাহী পানিশ্বর ও আজবপুর বাজার ২৯ ডিসেম্বর নদী ভাঙ্গন পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। তিনি পানিশ্বর থেকে আজবপুর পর্যন্ত পুরো এলাকাটি ঘুরে দেখেন। এ সময় তিনি পানিশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও আজবপুর বাজারে স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য, পানিশ্বর বাজার আজ নদী ভাঙ্গনে চরমভাবে ক্ষতিগ্রস্থ। ইতিমধ্যে বেশ কয়েকটি চাতাল মিল সহ অনেক দোকানপাট ও বাড়ীঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশ্যে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন,পানিশ্বর বাজারকে নদীর ভাঙ্গন থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ইতিমধ্যে তিনি পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের সাথে সাক্ষাৎ করে তাকে বিস্তারিত অবহিত করা হয়েছে।

তিনি জানান, পানিশ্বর বাজার রক্ষার জন্য ইতিমধ্যে দাফতরিক কার্যক্রম শুরু হয়েছে। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ দীন ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম- আহবায়ক জজ মিয়া, ইউনিয়ন যুবলীগের সাবেক
সভাপতি জামাল উদ্দিন, রোটারি ক্লাব অব আশুগঞ্জ এর সভাপতি সাইফুল ইসলাম বাবুল, আশুগঞ্জ উপজেলা যুবলীগের নেতা জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা হারুন মিয়া, ছাত্রনেতা মারুফ খান সহ পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীর্ষবাণী/এনএ