
পটুয়াখালী প্রতিনিধি: বেসরকারি স্বামাশিপ ব্যবস্থা জাতীয়করণের স্বাধীনতা মাদরাসা শিক পরিষদ (স্বামাশিপ)পটুয়াখালী জেলা কমিটির উদ্যোগে আজ সকাল ১১টায় প্রতিনিধি সভা শুরু হয়েছে। প্রতিনিধি সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন অধ্য মাওলানা কামাল মাহমুদ।

স্বামাশিপ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মাওলানা মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে পটুয়াখালী ওয়ায়েজীয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন- স্বাধীনতা শিক পরিষদ (স্বাশিপ) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মোঃ জাকির হোসাইন, স্বামাশিপ বরিশাল জেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন, স্বাশিপ পটুয়াখালী জেলা সভাপতি অধ্য মোঃ নুরেজ্জামান খান, স্বামাশিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, স্বামাশিপ ভোলা জেলা যুগ্ম আহবায়ক, সহকারী অধ্যাপক মুহাম্মদ নূরুল আমিন।

প্রতিনিধি সভায় অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালীর টেংরাখালী দরবারের পীর মাওলানা মোঃ নেয়ামুল হক ও পটুয়াখালী ওয়ায়েজীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ নিজামুল হক। প্রতিনিধি সভা পরিচালনা করেন পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা মোঃ শফিকুল্লাহ।
শীর্ষবাণী /এন















