
চরফ্যাশন অফিস : ভোলার চরফ্যাশনের কৃতি সন্তান চরফ্যাশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ মোঃ আনোয়ার হোসেন মিয়ার ৪র্থ ছেলে আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে ১০ ডিসেম্বর পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
১৭ ডিসেম্বর আইজিপি ড. বেনজির আহমেদ তাকে পুলিশ সুপারের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
ছাত্রজীবন থেকে অত্যন্ত মেধাবী আবদুল্লাহ আল মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে ইংরেজী বিষয়ে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করে ২৪তম বিসিএস (পুলিশ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এএসপি পদে যোগদান করেন।
২০১০-২০১১ইং সালে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি যোগদান করেন এবং ২০১৭-২০১৮ইং সালে পূনরায় পশ্চিম আফ্রিকার মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করেন।
পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় আবদুল্লাহ আল মামুন ও তার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) ভোলা জেলা শাখা ও চরফ্যাশন উপজেলা শাখার নেতৃতবৃন্দ।
শীর্ষবাণী/এনএ















