বিশ্বনবীর অবমাননার প্রতিবাদে শশীভূষণে বিক্ষোভ, ফরাসী পণ্য বর্জনের ঘোষণা

মাইনউদ্দিন জমাদার: ফ্রান্স কর্তৃক হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গ চিত্র ছবি প্রকাশ করায় শশীভূষণ থানায় সর্বসাধারণকে নিয়ে ওলামা-মাশায়েখদের প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে ।

শনিবার (৩১ অক্টোবর) সকাল দশটায় শশীভূষণ বাজার সদর রোডে ওলামা ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশটি শশীভূষণ বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে এওয়াজপুর অজুফিয়া মাদ্রাসা, শশীভূষণ থানার মোড় হয়ে বিভিন্ন গলি প্রদক্ষিণ করে টিএনটি হয়ে শশীভূষন জিরো পয়েন্টের অগ্রণী ব্যাংকের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওলানা নুরে আলম নুরানি, মাওলানা রুহুল আমিন, মাওলানা সালাউদ্দিন, মাওলানা হারুনুর রশিদ, মুফতি আব্দুল কাদের, মাওলানা সাইফুল এবং মাওলানা সালাউদ্দিন সহ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশের বক্তব্যে ফ্রান্সের সকল পণ্য বর্জন সহ বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস সরিয়ে নেওয়ার আহবান জানানো হয়। বাংলাদেশ সরকারকে ফ্রন্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করারও আহ্বান জানান বক্তারা।

প্রখ্যাত আলেম হযরত মাওলানা আব্দুল মালেক সাহেবের মোনাজাত পরিচালনার মধ্যদিয়ে আগামী সোমবার চরফ্যাশন সদর প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
শীর্ষবাণী/এনএ