
এম, নাজমুল ইসলাম, তজুমদ্দিন: ভোলার তজুমদ্দিনের মেঘনায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ বেড়াজাল আটক করেছে।
উপজেলা মৎস্য অফিস সুত্র জানায়, বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডের সদস্যরা মেঘনার বাসনভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় প্রায় ৩০ হাজার মিটার অবৈধ বেড়াজাল জব্দ করা হয়।
এসব জাল বিকালে স্লুইসগেট এলাকায় প্রকাশ্যে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা মৎস্য কর্মকর্তা, কোস্ট গার্ড কন্টিনজেন্ট সদস্যরা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শীর্ষবাণী/এনএ















