চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত

শীর্ষবাণী, শশীভূষণ: চরফ্যাশন নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠান চর শশীভূষণ হোসানিয়া দাখিল মাদ্রাসায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

আলোচনা সভায় মাদ্রাসার সুপার কাজী মাওলানা ওমর ফারুক বলেন, ১৯৭৫ সালে এই কালো রাতে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী উশৃংখল সদস্যরা৷ আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সেদিন বঙ্গবন্ধু সহ তার পরিবারের যে সকল সদস্যরা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি৷

সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একটি বাঙালি জাতি ও রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি৷ সমগ্র জাতিকে তিনি বাঙ্গালী জাতীয়তাবাদের প্রেরণায় প্রস্তুত করেছিলেন ঔপনিবেশিক শাসক-শোষক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পরতে৷ যতদিন রাষ্ট্র থাকবে ততদিন বঙ্গবন্ধু অমর৷

উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন৷ আলোচনা সভা শেষে জাতির জনকের পরিবার এবং স্থানীয় জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
শীর্ষবাণী/এনএন