
মাইন উদ্দিন জমাদার: ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস ছালাম হাওলাদারের পিতা ১১ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চেয়ারম্যান আবদুস ছালাম জানান, তার পৌর ৩নং ওয়ার্ডস্থ বাসভবনে হৃদরোগ জনিত কারণে তার পিতা ইন্তেকাল করেছেন।
চেয়ারম্যান আবদুস ছালামের পিতার ইন্তেকালে এলাকায়, পরিবারে ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শীর্ষবাণী ডটকম/এনএ















