শীর্ষবাণীর সম্পাদকের খালুর দাফন সম্পন্ন

ঢাকা অফিস: অনলাইন নিউজ পোর্টাল শীর্ষবাণীর (sheershabani.com) প্রকাশক ও সম্পাদকের ছোট খালু ও চরফ্যাশন পৌরসভা ৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ ফ্যাশন নিবাসী মোঃ জাহাঙ্গীর আলম (৬৮) আজ শুক্রবার রাত ২টায় ঢাকা মেডিকেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘদিন নানা জটিল রোগে ভোগছিলেন। আজ ৭ আগস্ট এশার নামাজবাদ তার নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শীর্ষবাণী/প্রতিনিধি/এনএ