চরফ্যাশনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে মানববন্ধন

মাইন উদ্দিন জমাদার: চরফ্যাশনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, ভৌতিক মিটার বিল চার্জ বিড়ম্বনা, গ্রাহক হয়রানিসহ বিদ্যুৎ বিভাগের নানা অনিয়মের প্রতিবাদে চরফ্যাশন সদর রোডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় স্বেচ্ছাসেবী সংগঠন ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ), চিলেকোঠাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী, চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আক্তারুল আলম সামু, চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত, ভোলা জেলা শান্তি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মহাসচিব সাইফুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চিলেকোঠার টিম লিডার নাদিম মাহমুদ, চরফ্যাশন উপজেলা যুব জলবায়ু ফোরামের সভাপতি মনির আসলামী, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশেন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি নোমান শিকদার,সাধারণ সম্পাদক মিজান নয়ন সহ বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক জনসাধারণ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিনের নিকট সংগঠনগুলোর নেতৃবৃন্দ স্মারক লিপি প্রদান করেন।
শীর্ষবাণী ডটকম/এনএ