
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহান উদ্দিন থানার এসআই মোঃ মিজবা উদ্দিন ও সংগীয় অফিসার ফোর্স মাদক অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন থানাধীন দালালপুর ৩নং ওয়ার্ডস্থ বিশারামপুর স্কুল সংলগ্ন জনৈক মোঃ ফারুকের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১শ’ গ্রাম গাজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
বোরহান উদ্দিন থানা সূত্র শীর্ষবাণীকে জানায়, ২১ জুলাই সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ছোটন চন্দ্র দে (২৫) দক্ষিণ কুতুবা ৮নং ওয়ার্ডের মৃত রাধেশ্যাম এর ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
শীর্ষনিউজ/এসএসআই















