মাদ্রাসার প্রাথমিকে পাঠদান অনুমতি, অধিভূক্তি ও অধিভূক্তি নবায়নের মেয়াদ বেড়েছে

ঢাকা অফিস : মাদ্রাসার প্রাথমিক পাঠদান অনুমতি, অধিভূক্তি ও অধিভূক্তি নবায়নের মেয়াদ বৃদ্ধি করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিদর্শক দপ্তর। ১৬ জুলাই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) ড. জাভেদ আহমাদ স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশের তথ্য নিন্মে উল্লেখ করা হল:
করোনা ভাইরাস ( কোভিড-১৯) মহামারীর কারণে উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ১৪ তম সিন্ডিকেট (বিশেষ) সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রাথমিক পাঠদান অনুমতিপ্রাপ্ত ও অধিভূক্ত যে সকল মাদ্রাসার প্রাথমিক পাঠদান অনুমতি, অধিভূক্তি নবায়নের মেয়াদ করোনাকালীন বন্ধ সময়ের মধ্যে উত্তীর্ণ হয়েছে বা উত্তীর্ণ হবে সে সকল মাদ্রাসার প্রাথমিক পাঠদান অনুমতি, অধিভূক্তি নবায়নের মেয়াদ ২৬ মার্চ ২০২০ তারিখ হতে সর্বোচ্চ ০১ (এক) বছর অথবা মেয়াদ উত্তীর্ণের তারিখ হতে ২৫ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল।

উক্ত আদেশে উল্লেখ নেই এমন বিষয়ে মাদ্রাসা পরিদর্শন দফতরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
শীর্ষবাণী ডটকম/বিজ্ঞপ্তি/এনএ