
ভোলা প্রতিনিধি: ভোলা জেলা গোয়েন্দা শাখার এসআই আবু জাফর বিশ্বাস, এসআই মোঃ মাজহারুল ইসলাম, এসআই কাজী আল. আমিন ও সংগীয় ফোর্স ভোলা সদর মডেল থানাধীন পৌরসভা ৪নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ১০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
জেলা গোয়েন্দা শাখা সূত্র শীর্ষবাণীকে জানায়, ১৭ জুলাই বিকাল পৌনে ৬টায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রাকিব (২৪) পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ডের মৃত রতন জমাদ্দারের ছেলে ও সাবেরুল ইসলাম সাব্বির (২৩) ভোলা পৌরসভার মধ্য চরনোয়াবাদ ৪নং ওয়ার্ডের (পাটোয়ারি বাড়ি) মোঃ রফিকুল ইসলামের ছেলে।
তাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে ।
শীর্ষবাণী ডটকম/এনএ















