মনপুরায় যমুনা গ্রুপের চেয়ারম্যানের জন্য দোয়া-মাহফিল, বিশিষ্টজনদের শোক

মো. অহিদুর রহমান, মনপুরা: ভোলার মনপুরায় দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান যমুনাগ্রুপের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুল এর রূহের মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার জোহরের নামাজের পর উপজেলার হাজিরহাট মার্কাস জামে মসজিদে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ জুয়েলের উদ্যোগে এই বিশেষ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

এই বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন মার্কাস জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোঃ ইউসুফ।

এই সময় অন্যান্যের মধ্যে মনপুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সম্পাদক মোঃ অহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও যুগান্তর মনপুরা প্রতিনিধি আবদুল্লাহ জুয়েল, সমকাল প্রতিনিধি হাওলাদার আমীর, ইত্তেফাক প্রতিনিধি মোঃ ছালাহউদ্দিন, কবি ও সাংবাদিক সীমান্ত হেলাল, সাংবাদিক নজরুল ইসলাম মামুন ও মিজানুর রহমান জুয়েল সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগসভাপতি শেলিনা আকতার চৌধুরী, সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজল, যুগ্ম সম্পাদক মজনু ফরাজী, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্লাহ আলমগীর, মুক্তিযোদ্ধা কমান্ডকাউন্সিলের কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন মিয়া, সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী।

এছাড়া উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিনবাচ্চু চৌধুরী, সম্পাদক অধ্যক্ষ মোঃ মহিউিদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল আলম শাহীন, যুবদল সভাপতি রাজিব চৌধুরী, ছাত্রদল সভাপতি আল-আমিন, সম্পাদক নুর আলম, মনপুরা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম ও হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মরহুমের রূহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শীর্ষবাণী ডটকম/প্রতিনিধি/এনএ/জিএস/মিরা