
শীর্ষবাণী, চরফ্যাশন : চরফ্যাশনের ঢালচরের দক্ষিণে রাস্তার চর এলাকার মেঘনায় ঘূর্ণিঝড় ও তীব্র স্রোতের কবলে পড়ে মাঝি সহ ১৪ জন জেলে নিয়ে একটি মাছধরা ট্রলার ডুবে যায়।]
কুকরীর আমিনপুরের আবুল বাশার মাঝি মুঠোফোনে শীর্ষবাণীকে জানায়, আজ বুধবার ১৫ জুলাই কুকরীর আমিনপুরের শাহে আলম মাঝির ট্রলারটি ঢালচরের রাস্তার চর এলাকার মেঘনায় মাছ ধরতে ছিল। সকাল আনুমানিক ৮টায় ওই ট্রলারটি প্রচণ্ড ঘূর্ণিঝড় ও তীব্র স্রোতের কবলে পড়ে মাঝি সহ ১৪জন জেলে নিয়ে ডুবে যায়।
এসময় ওই এলাকায় মাছ ধরা অন্য ট্রলারের সহায়তায় জেলেরা উদ্ধার হলেও ডুবে যাওয়া ট্রলারটি আজ দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় নি।
শীর্ষবাণী ডটকম/এনএ















