
ঢাকা অফিসঃ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী ৪০৫ তম স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স ১৮ আগস্ট ২০২৫ খ্রি. ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ. এস. এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন, অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন রেজিস্ট্রার মো : আইউব হোসেন।
কোর্স লিডার হিসেবে ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর সম্পাদক ও পরিচালক (মাধ্যমিক) মাউশি প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
অনুষ্ঠানে রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর (কলা অনুষদের) ডিন প্রফেসর এ এইচ এম এ ছালেক, বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল এর পরিচালক জনাব মোহাম্মদ আবুল খায়ের (এলটি), বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর আঞ্চলিক উপ কমিশনার প্রশিক্ষণ জনাব এ এস এম মুস্তাফিজুর রহমান (এলটি), এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর যুগ্ম সম্পাদক জনাব মো. আবুল খায়ের (উডব্যাজার, সিএলটি)।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইআবি রোভার স্কাউটস কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক জনাব আশফাক আখতার, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) ও রোভার স্কাউটস কমিটির সদস্য সচিব জনাব মো: রুমী কিসলু এবং সহকারী রেজিস্ট্রার ও রোভার স্কাউটস কমিটির সদস্য জনাব মিজানুর রহমানসহ ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ফাজিল কামিল মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার স্কাউট দলের সদস্যগণ।















