
নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা)প্রতিনিধি: দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরফ্যাসন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন ) সকাল দশটায় মাদ্রাসার অনার্স ভবন মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে চরফ্যাসন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন ।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইবন হোছাইন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চরফ্যাসন কারামাতিয়া কামিল( এমএ) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. আজিজুর রহমান, মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দীন ও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ ডাঃ আবদুল মান্নান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জাহিদ হাসান । অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় দোয়া মোনাজাত করা হয় ।















