ইআবি’র নবনিযুক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আলীকে ফুলেল শুভেচ্ছা

ঢাকা অফিস: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী মহোদয়ের সাথে তার কার্যালয়ে ২৯ জানুয়ারী সকালে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন চরফ্যাশন কারামাতিয়া কামিল(এম,এ)মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ নূরুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার মোঃ ইয়াছিন আলী,জাকির হোসেন,জাহাঙ্গীর আলম চৌধুরী,আরফান আলী শাহ,মুরাদ হোসেন,মুঃ মুহিববুল্লাহ ও ফারজানা তানিয়া প্রমুখ।