
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ রাজনৈতিক কারণে ১৯বছরেও এমপিওভুক্ত হয়নি চরফ্যাশন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি। ২০০৫ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃতি প্রাপ্ত হলে তিনটি কারিকুলামে দুই বছর মেয়াদি এইচএসসি বিএমটি কোর্স ও দুই বছর মেয়াদি এসএসসি ভোকেশনাল কোর্স এবং ছয় মাস মেয়াদী জাতীয় দক্ষতা মান বেসিক কোর্সে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যায়ন করছে এ প্রতিষ্ঠানে।
কলেজটির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন শীর্ষবাণীকে বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করে যাচ্ছে কলেজটি। পাশাপাশি এমপিওভুক্তির সকল শর্ত পূরণ করা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিষ্ঠার দীর্ঘ ১৯ বছরে ও কলেজটি এমপিও ভুক্ত হয়নি।















