ইআবি’র স্থায়ী ক্যাম্পাস নির্মানের অগ্রগতি পরিদর্শন করেন নবনিযুক্ত উপাচার্য ডঃ মোঃ শামসুল আলম

ঢাকা অফিসঃ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বিশ্ববিদ্যালয়ের কেরানীগন্জস্থ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় ভাইস চ্যান্সেলরের সাথে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ মোহাম্মদ কামরুল ইসলাম, প্রকল্প পরিচালক ফররুখ আহমদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডঃ মোঃ রফিক আল মামুন, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ জিয়াউর রহমান’সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ভাইস চ্যান্সেলরের দপ্তর এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।