সিরাতুন্নবী (সা:)উদযাপন উপলক্ষে চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদ্রাসায় আলোচনা সভাও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ সিরাতুন্নবী( সা:) ২০২৪ উদযাপন উপলক্ষে ভোলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাসন কারামাতিয়া কামিল( এমএ) মাদ্রাসায় আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসার অনার্স ভবন মিলনায়তনে বিশ্ব নবী হযরত মোহাম্মদ সা: এর জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে (কুরআন তেলওয়াত,হামদ নাত ও বক্তৃতা)প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন মাওঃ মুহাম্মদ নুরুল আমিন।

অনুষ্ঠানে হযরত মোহাম্মদ সা: এর জীবন ও কর্ম নিয়ে বিশ্লেষণ মূলক দীর্ঘ আলোচনা রাখেন চরফ্যাসন কারামাতিয়া কামিল( এমএ) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো: আজিজুর রহমান, হেড মুহাদ্দিস মাওলানা মো: রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ফজলুর রহমান, সহকারী শিক্ষক কামরুল আহসান প্রমুখ।

আলোচকবৃন্দ বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ সৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর আদর্শই উত্তম আদর্শ, আমাদের এই পিছিয়ে পড়া সমাজকে পরিবর্তন করতে হলে আমাদেরকে এই নবী সা: এর আদর্শকেই অনুসরণ করতে হবে যিনি মানবজাতির জন্য রহমত স্বরূপ আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছিলেন ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ক্যাপশন: সিরাতুন্নবী সা: উপলক্ষে চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মাওঃ মোঃ জাহিদ হাসান।