
১৯৭৯ সালের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা সংশোধন করা হচ্ছে। দ্রুতই সেটি চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে সচিব সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের যে আচরণ বিধিমালা ছিল ১৯৭৯ সালের, সেটিকে আপডেট করার কার্যক্রম চলছিল। সেটির অগ্রগতি কী, আমরা জেনেছি। আশা করছি, দ্রুতই সেটা ফাইনাল হয়ে যাবে।















