
ঢাকা অফিসঃ স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ(স্বামাশিপ)এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মহিবুল হাসান চোধুরী নওফেল এমপি সাথে সোমাবার (২৯ জানুয়ারি ২০২৪) দুপুর বেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব জনাব ফরিদ উদ্দিন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুর রশিদ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবীবুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক, জাতীয় শিক্ষক নেতা এবং বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিলের সচিব,সাবেক এমপি অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান।
এসময় অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওঃ মুজির উদ্দিন,রংপুর বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওঃ নুর বখত,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ নূরুল আমিন, সিলেট বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওঃ মুঈনুল ইসলাম,রাজশাহী বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওঃ আনোয়ার হোসেন,চট্রগ্রাম বিভাগের সভাপতি অধ্যক্ষ কাজী মাওঃ আঃ হান্নান,খুলনা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওঃ আরিফ বিল্লাহ,ময়মনসিংহ বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওঃ নাজমুল আলম,বরিশাল বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওঃ কামাল মাহমুদ সহ কেন্দ্রীয় পর্যায়ের,জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষক নেতা।
সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা তেলাওয়াত হোসেন খান ।
আসছে ঈদুল ফিতরের পূর্বে পূর্ণাঙ্গ বোনাস, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বদলি, ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বেতন, নন এমপিও দের এমপিও সহ মন্ত্রী মহোদয়ের কাছে ১৩দফা দাবি পেশ করা হয় সভায়।মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের দাবীগুলো বাস্তবায়নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে দ্রুতই ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।















