রাসুলে পাক (সা) এর হাদীস মানবজীবনের পথপ্রদর্শক: ইআবি ভিসি

ঢাকা অফিস: নারায়ণগঞ্জের রুপগঞ্জের মর্তুজাবাদ ও কালাদি কামিল মাদ্রাসার কামিল প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্টানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, রাসুলে পাক (সা) এর হাদীস মানবজীবনের পথপ্রদর্শক। হাদীসকে যারা আকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবেনা। জীবন পরিচালনার সকল নির্দেশনা পাবে হাদীস রাসুল থেকে।
রাসুলে পাক এর বিদায় হজ্জে ভাষণে দেওয়া একটি হাদীস উল্লেখ করেন,
“আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যা অবলম্বন করলে তোমরা কখনই পথভ্রষ্ট হবে না। তা হল আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একজন শিক্ষার্থীর জীবনে নতুন শ্রেণীর পাঠদানের প্রথম দিনটি খুবই আনন্দের। কারণ নতুন কিছু শেখার অদম্য আগ্রহ ও উদ্দীপনা এবং সেই সাথে জ্ঞান আরোহণের চ্যালেঞ্জকে আলিঙ্গণ করার মধ্য দিয়েই এগিয়ে যাবে নবীনরা।

২৮ (জানুয়ারি) রবিবার সকালে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশীদ নারায়নগঞ্জ জেলার দুটি কামিল মাদ্রাসায় কামিল হাদিসের দারস প্রদান করেন।
একই দিনে কালাদি শাহজউদ্দীন জামেয়া কামিল মাদ্রাসার “সুফি মিজান ভবন ” ও মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল পরে শিক্ষামন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন এবং তিনি আলেম ওলামাদের কুরআন হাদীস, ইজমা কিয়াস এগুলো নিয়ে আরো বেশি গবেষণা করার জন্য পরামর্শ দেন এবং ইসলামের সঠিক নির্দেশনা দেশবাসীর কাছে তুলে ধরার আহবান জানান।

“সূফী মিজান ভবন” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, এমপি, আলহাজ্ব সূফী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, চেয়ারম্যান, পিএইচপি ফ্যামিলি, ডঃ মোঃ মোজাম্মেল হক খান সাবেক কমিশনার দুদক, আলহাজ্ব মোহাম্মদ আমির হোসেন, ডিরেক্টর, পিএইচপি ফ্যামিলি।