
ঢাকা অফিসঃ স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ(স্বামাশিপ) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নব নিযুক্ত মাননীয় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মহোদয়কে ঢাকাস্থ তাহার বাসভবনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
১২জানুয়ারী রাতে স্বামাশিপ এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ(স্বামাশিপ)এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মাওঃ মোঃ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোঃ তেলাওয়াত হোসেন খান, সহ সভাপতি অধ্যক্ষ মাওঃ একেএম সাইফুল্লাহ, যুগ্ম- সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুস শুকুর আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মোল্লা,উপাধ্যক্ষ মাওঃ মোঃ নুরুল ইসলাম, অধ্যাপক আব্দুল কাদির নোমানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।















