মাদরাসাতুল হিদায়া আল ইসলামীয়া’র শুভ উদ্বোধন

চরফ্যাসনে মাদরাসাতুল হিদায়া আল ইসলামীয়া’র শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় চরফ্যাসন বাজারের সদর রোডের রতন প্লাজার তৃতীয় তলায় অবস্থিত মাদরাসায় কুরআন তেলোয়াতের মাধ্যমে একাডেমিক কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন আন্তর্জাতিক ক্বারী শায়েখ মাঞ্জুর বিন মোস্তফা দা.বা.। এ সময় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চরফ্যাসন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ নজরুল নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন কারামাতিয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন,চরফ্যাসন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম হোসেন, নীলকমল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগ নেতা জসিম পালোয়ান, প্রভাষক কামাল উদ্দিন ওলামা লীগ নেতা হাফেজ আবদুল মান্নান প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ শামছুদ্দিন।

এ সময় বিভিন্ন মাদরাসার শিক্ষক ও কয়েক শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মাদরাসাতুল হিদায়া আল ইসলামীয়া’র প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম জানান, মাদরাসাটি সুন্দর পরিবেশে দক্ষ ও মেধাবী ৫ জন শিক্ষক মন্ডলী নিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমানে নুরানী ও হিফজ বিভাগ চালু হয়েছে। ভবিষ্যতে এই মাদরাসায় আরো বিভাগ চালুসহ ইসলামী ভাবধারার আলোকে নতুনত্ব আসবে ইনশাআল্লাহ।