ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধনী আনা হচ্ছে : আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধনী আনা হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে নতুন নাম হচ্ছে সাইবার সিকিউরিটি আইন।

আজ সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।